উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী চৌরাস্তা বাজার বণিক সমিতির নব নির্বাচিত পরিচালনা কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা বাজারে মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়ার সভাপতিত্বে মাষ্টার সামছুদ্দিন হাসান ও শরীফ ছালা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোটের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট এনাম হোসেন মঞ্জুর,এডভোকেট বেলায়েত হোসেন জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি সেকান্তর মিয়া, সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে।
এতে সাধারণ সম্পাদক মো. আবদুল মন্নান, সহ সাধারণ সম্পাদক কামাল ফারবেজ,সহ সভাপতি মো. শেখ ফরিদ,কোষাধক্ষ্য মো. রাসেল উদ্দীন, প্রচার সম্পাদক মাইন উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাইন উদ্দীন, সদস্য বাহার উদ্দিন, আবুল বাসার, মো. সারোয়ার, ক্রীড়া সম্পাদক কাউছার আলম নিশাদ।
এ সময় পরিচালনা কমিটিতে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠান করান নির্বাচন কমিশন। পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে সংবর্ধনা দেওয়া হয়।