নুশরাত রুমু, মাইজদী :
শনিবার ১৫ নভেম্বর নোয়াখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০২৫ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সদরে যৌথ ভাবে নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পুরো জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের কেজি থেকে পঞ্চম শ্রেণির মোট ২৭৫০ জন শিক্ষার্থী ৭ টি কেন্দ্রে অংশ নিয়েছে। এর মধ্যে নোয়াখালী জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রায় ১৪০০ পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও নোয়াখালী দক্ষিণাঞ্চলের সভাপতি মো. রিয়াজ উদ্দিন কেন্দ্র প্রধান হিসাবে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন।
জেলা দক্ষিণাঞ্চলের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ জিলা স্কুলের কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন।
এই দুই কেন্দ্র পরিদর্শন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন।
ও কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলার উপদেষ্টা হাফেজ মো. মহিউদ্দিন।
তাঁরা পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। মেধা যাচাই ও পরীক্ষাভীতি, জড়তা দূর করতে এই বৃত্তি পরীক্ষা সহায়ক বলে জানান।
উল্লেখ্য এ বছর সারাদেশের ১৪০ টি কেন্দ্রে ১ লাখ ২৫ হাজার কেজি স্কুলের শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।