সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : জেলার কবিরহাট উপজেলায় কবিরহাট সোনাপুর সড়কে প্রাইভেট কার সিএনজি সংঘর্ষে ৩জন আহত ১ জনের মৃত্যু হয়েছে।
১৭ নভেম্বর (সোমবার) সকাল ৮ টার সময় কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী রাস্তার মাথায় কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ১জনকে মৃত ঘোষণা করে। বাকিদের চিকিৎসা চলমান রয়েছে।
নিহত ব্যক্তি বেলাল হায়দার(৪৬) কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের খুরশীদ আলমের ছেলে।
আহতরা হলেন হাবিব উল্যা(২৪)জোবায়ের(৬)জয়নাল আবেদীন (২৫) প্রত্যক্ষ দোষীরা বলেন এটি একটি ড্রাইভিং শিখানোর প্রাইভেট কার,কারটি মেইন সড়কে উঠার সময় সিএনজি অতি গতি থাকায় প্রাইভেট কারে এসে সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী সহযোগিতায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়।
এলাকাবাসী আরো বলেন এই সড়কে বেপরাহীন গাড়ি চলাচল করে, আর এর জন্য এত দুর্ঘটনা ঘটেছে, কিছু দিন আগেও সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, কিছু সিন্ডিকেটের কারণে এই সড়কে বাস চালু করতে পারছে না।তবে বাস চালু করলে এই সকল দুর্ঘটনা এড়ানো যাবে।
এই বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ যায় এবং প্রাইভেট কার আর সিএনজি টি থানায় নিয়ে আসা হয়।তবে এই ঘটনায় কোন এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।