মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , সেনবাগ :
সেনবাগে ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ধানের র্শীষ মার্কার প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির লেমুয়া, ঠনারপাড়, বিরাহিমপুর বাজার, বসন্তপুর ঈদগাহ, মাহতাবপুর, পল্লিমঙ্গল, চিলাদি পূর্ব ও পশ্চিম পাড়ার এসব স্থানে পথসভা ও গণসংযোগ করে প্রচারণা চালান।
প্রধান অতিথি বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, বেহেস্তের নেওয়ার মালিক মহান আল্লাহ ও আল্লাহ রসুল। অতএব এসব কথা বলে ভোট নষ্ঠ করবেন না।
জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, একটি দল একটি মার্কার পক্ষে নেওয়ার জন্য মা-বোনদের কাছে গিয়ে বেহেস্তে যাবার টিকিট বিক্রির নামে বিব্রন্ট করছে। যারা ৭১ সালে আপনার সামনে আপনার ছেলে মেয়েদের গুলি করে হত্যা করেছে আমরা সেটি ভুলে যায়নি।
ফারুক আরো বলেন, শহীদ জিয়ার ঘোষনা করা স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি এখনো সেটি চলমান রয়েছে। হাসিনা বাংলাদেশে আসার ৭দিনের মাথায় শহীদ জিয়াকে মেরে পেলা হয়েছে। এরশাদ ক্ষমতা দখল করলো। খালেদা জিয়া অনড় লড়াই করে আপনাদের নিয়ে টিকে রইল। অপরদিকে শেখ হাসিনা এরশাদের আমলে ভোটে গেল। আমরা বিএনপি ভোটে গেলাম না।
জয়নুল আবিদন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলেন ,প্রিয় এলাকাবাসী কারো বিরুদ্ধে বলতে চাইনা। আসুন ভোটের লড়াই করি। জনগণের ভোটের লড়াইয়ে কে হারে কে জিতে সেটির নির্ভর করবে মহান আল্লাহ ও ভোটারদের ওপর। তাই ঘরে ঘরে গিয়ে মানুষকে বিব্রন্ট না করা আহবান জানান।
নিজেদের দলের নেতাদের উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন- আমাদের দলের কিছু কিছু নেতা অপরিচিতি লোকজনকে দিয়ে মিছিল করিয়ে মনে করছে নমিনেশন পাবে। নমিনেশন তো হয়ে গেছে। সেটা আর পাবেন কোথায়। তারা লঢ়াই করে আবুল খায়ের, আবদুর রহমান ও আরিফের কাছে আসার জন্য দাম ভাড়াচ্ছেন।
ফারুক আরো বলেন, আমরা কাউকে ভুলি নাই, যারাই ধানের র্শীষের পক্ষে তাকেই বুকে টেনে নেওয়া হবে। আমাকে আপনাদের অপচন্দ হতে পারে, ধানের শীর্ষ আমার নয় ধানের শীর্ষ শহীদ জিয়ার,বেগম খালেদা জিয়ার, ধানের র্শীষ তারেক রহমানের। আমি ধানের শীষের প্রাথী আমাকে অপচন্দ হলে আমাকে ভোটর দিয়েন না। ভোটদেন ধানের শীর্ষ মার্কায়।
ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারী আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভাগুলোতে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান সহ বিএনপির, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,