তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার : জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিমকে বরগুনা জেলা পুলিশে বদলি করায় জেলা পুলিশ এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। ১৯ নভেম্বর বুধবার পুলিশ লাইনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। বদলিজনিত এ বিদায়ে সংবর্ধনায় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
সংবর্ধনায় অনুষ্ঠানে মোহাম্মদ ইব্রাহিম বলেন, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্টাফবৃন্দ, পুলিশ সদস্যগণ সহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, মিডিয়াকর্মীগণের যে সহযোগিতার করেছে তার জন্য আমি কৃতজ্ঞতা।
তিনি আরো বলেন, গত দুই বছর ছয় মাস জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে আমি বদলির কারণে চলে যাচ্ছি। তিনি তার এই পদের পরবর্তীতে পদায়িত পুলিশ কর্মকর্তাকে সার্বিক ভাবে সহযোগিতার অনুরোধ করেন।