উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলস্থ মেডিনোভা জেনারেল হাসপাতাল (প্রাঃ) এ এন্ডোস্কোপি মেশিনের উদ্বোধন করা হয়েছে। এসময় চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতাল এর ম্যানেজিং ডিরেক্টর মোঃমাসুদ আলম জানায়, চাটখিলবাসীর দির্ঘদিনের একটি স্বপ্ন আজ চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালের মাধ্যম বাস্তবায়ন করতে পেরেছি। এন্ডোস্কোপি ছাড়াও আমরা লিভারের সকল প্রকার পরিক্ষায় ১০০% সঠিক রিপোর্ট দিয়ে থাকি।
এছাড়া অসহায় হতদরিদ্র মানুষের বিনামূল্যে সকল ধরনের পরিক্ষা করা হয় । এমবিবি, বিসিএস (মেডিসিন-FP),এমএসিপি (USA) ডাঃ তামজিদ হোসাইন বলেন, চাটখিল উপজেলায় এই প্রথম এন্ডোস্কোপি মেশিন স্থাপন করা হয় চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালে, এর আগে এন্ডোস্কোপি করার জন্য ঢাকা, চট্টগ্রাম অথবা মাইজদী সহরে যেতে হতো, এতে করে যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত সময় লাগতো এখন থেকে চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালে প্রতি শুক্রবার এন্ডোস্কোপি করা হবে।