মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট বাজারে চাঁদ প্রাজায় পূবালী ব্যাংকের ২৬৬ তম উপশাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত পূবালী ব্যাংক সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ও পূবালী ব্যাংক কনকিরহাট শাখার-জুনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন-পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো.হাফিজুর রহমান সরদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নোয়াখালী মাইজদী বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, পূবালী ব্যাংকের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক নাঈমুর রহমান, পূবালী ব্যাংক কানকিরহাট শাখার ব্যবস্থাপক মাকসুদুর রহমান, কানকিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিরা ফিতা কেটে ২৬৬তম কানকিরহাট উপশাখার শুভ উদ্বোধন করেন।এসময় বাজারের ব্যবসায়ী,সাংবাদিক,শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।