নুশরাত রুমু, মাইজদী :
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সদরের আয়োজনে পৌর বাড্ নার্সিং স্কুল প্রাঙ্গণে ২৬ নভেম্বর বুধবার জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
অতিথিবৃন্দ প্রথমে বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তিতে প্রাণিসম্পদ মেলা পরিদর্শন এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তাঁদের বক্তব্যে বলেন জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো খামারিদের মাঝে সেবা পৌঁছে দেওয়া, নতুন উদ্ভাবন তুলে ধরা এবং প্রদর্শনীর মাধ্যমে জনগণকে প্রাণিসম্পদের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আলী আকবর। উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম।