মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সংগঠন ।
শনিবার বাদ আছর সেনবাগ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন, সেনবাগ উপজেলা ওলামা দলের আহবায়ক মো. আবদুর রব।
উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী,জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, মো. মোস্তফা নেতা, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্লাহ,সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহব্য়াক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হুমুায়ন কবির হুমু, জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস, নুরনবী বাচ্ছু, কাবলিপুর ইইনিযন বিএনপির সাবেক সেক্রেটারী জহিরু ইসলাম জািহর, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মনিরুল ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, পৌরসভা যুবদল সাবেক আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব নুর নবী রাজু কাবিলপুর ইউানিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন মহিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, সহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি,ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।