সাইফুল ইসলাম, কবিরহাট :
কবিরহাট উপজেলার নরোত্তম ইউনিয়নে ফরাজি বাজারে নেশা জাতীয় দ্রব্য দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে একটি চক্র।
২৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় শারমিন জুয়ের্লাসে নেশা জাতীয় দ্রব্য দিয়ে ৮ ভরি স্বর্ন নিয়ে যায় চক্রটি,শারমিন জুয়েলার্সের মালিক আবদুল রহিম বলেন, শুক্রবার সন্ধ্যায় ৭ টায় দুই জন মহিলা ক্রেতা আমার দোকানে বসে ছিল।
একজন পুরুষ আমার দোকানের ভিতরে ঢুকে আমাকে বলে চেইন দেখাতে এর পর আমার মুখের সামনে কি একটা নোট নাড়া ছাড়া দিয়েছিল,এর পর আমি অসুস্থ অনুভব করি, লোকটি আমাকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে আমার ৮ ভরি স্বর্ন নিয়ে চলে যায়।
আমি ব্যাংক থেকে লোন করে দোকান চালাই,আমি কবিরহাট থানায় গিয়ে পরদিন অভিযোগ করেছিলাম, এলাকাবাসী ও পার্শ্ববর্তী ব্যবসায়ীরা বলেন আব্দুর রহিম একজন সহজ সরল মানুষ উনার সাথে এটা পরিকল্পিত ভাবে করেছে, তারা আরো বলেন চোর দের সনাক্ত করে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানায়।
এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান,নেশা দ্রব্য দিয়ে ব্যবসায়ীর স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগ আমরা পেয়েছি, আমরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখেছি দোকানে কোন সিসি ক্যামেরা ছিল না, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে সনাক্ত করার চেষ্টা করতেছি।