নুশরাত রুমু, মাইজদী :
সোমবার ১ ডিসেম্বর সকাল ১০টায় সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির সভাপতিত্বে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্য অনুসরণ করে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।