নুশরাত রুমু, মাইজদী :
মঙ্গলবার ২ ডিসেম্বর নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার নবাগত পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে জেলার আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং জোরদার, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নিজ নিজ থানার কার্যক্রম, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা এবং প্রাজ্ঞতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. লিয়াকত আকবর, ডিআইও-১, নোয়াখালী, সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।