মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় ছিলোনিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এসময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাধন, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।