সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজের জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের আগে মসজিদ উদ্বোধন করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ওসমানী।
এসময় কবিরহাট সরকারি কলেজের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী, এলাকাবাসী ও কলেজ কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
কবিরহাট সরকারি জামে মসজিদের সভাপতি সহকারী অধ্যাপক নুরুল হক মিলন বলেন এই মসজিদে এক সাথে প্রায় ১২শ মুসল্লী নামাজ পড়তে পারবে, তাছাড়া কলেজের ছাত্ররা নামাজ পড়তে অনেক কষ্ট হতো এখন কলেজের শিক্ষক ছাত্র ও এলাকাবাসী সুন্দর ভাবে নামায আদায় করতে পারবে।
নতুন মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ান এত্র কলেজের অধ্যক্ষ।নামাজ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া সহ সকলের জন্য দোয়া করা হয়। অন্য দিকে মুসল্লিরা বলেন কবিরহাটে এত বড় মসজিদ আর নেয়, একসাথে এত লোকের নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা।