নুশরাত রুমু, মাইজদী :
মহান মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যমুক্ত ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে মাইজদী টাউন হলের মোড় থেকে র্যালিটি শুরু হয়। পিটিআই স্কুলের সামনে গিয়ে মুক্ত স্কয়ারে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিপিবি জেলা শাখার সভাপতি শহিদ উদ্দিন বাবুল, সম্পাদক আবু তাহের, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের তারকেশ্বর দেবনাথ নান্টু, সংগঠক ফখরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক বিটুল তালুকদার, সদস্য রিপা আক্তার, সদস্য মুনতাহার প্রীতি, বাসদ মার্কসবাদী সমর্থক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় দত্ত, নোয়াখালী বার এর সাবেক সভাপতি ও উদীচী জেলা সংসদ সভাপতি এড. মোল্লা হাবিবুর রসুল মামুন, সদস্য করবী রানী দাস, সদস্য তুসমি দে, সদস্য ও নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি সুমন নূর, সামাজিক ব্যক্তিত্ব ও এনআরডিএস এর প্রধান আবদুল আউয়াল, কর্মী মরিয়ম আক্তার।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্ত দিবসের তাৎপর্য ও ৭১ এর স্বাধীনতার জন্য ত্যাগী বীর শহিদদের অবদানের কথা আলোচনা করা হয়। এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সকলের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।