উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
চৌমুহনী পাবলিক হল সংলগ্ন ডাঃ আহছান উল্যাহ ভবনে প্রতিষ্ঠিত জামেয়া ফাতেমা রা. মহিলা মাদরাসার বার্ষিক মহিলা মাহফিল ও হাফেযা ছাত্রীদের পুরস্কার প্রদান সহ অভিভাবিকা সম্মেলন ৮ ডিসেম্বর সোমবার সকালে মাদরাসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আলী আহম্মদ সাহেব’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দারুল মদীনা ইসলামী একাডেমী ও জামেয়া ফাতেমা রা. মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আজিজ আহম্মদী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বাংলাদেশ বেফাক বোর্ড পরিদর্শক মুফতি ওসমান গনি সাহেব।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাঈকুল হাদীস আল্লামা নুরুল হক সাহেব, চীন থেকে র্ভাচুয়ালী যুক্তহয়ে আলোচনা করেন হযরত মাওলানা এনামুল হাছান ফারুকীসহ স্থানীয় ওলামায়েকরাম।
অনুষ্ঠানে ২০২৫ সালের ৫জন হাফেযা ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হচ্ছেন, শরীফপুরের হাফেযা মোসাম্মদ তাশফ্কি, চৌমুহনীর হাফেযা উম্মে ইউসরা, কাদিরপুরের হাফেযা সুমাইয়া আফরোজ, কুতুবপুরের হাফেযা তাজরিন ও হাফেযা নুহা আক্তার। পরে মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।