সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় বিএনপির প্রবীণ নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিএনপির সহ–দফতর সম্পাদক মো. তৈয়বুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাইন উদ্দিন মিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারবর্গ ও স্বজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। হাতিয়া পৌরসভা বিএনপি সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও পৃথক শোকবার্তায় মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, “মরহুম মাইন উদ্দিন মিয়া জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। হাতিয়ার সংগঠনের জন্য তার অবদান অনন্য। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।”
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে হাতিয়া রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন।