সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় কবিরহাট উপজেলায় মহিলা বিষয়ক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে কবিরহাট উপজেলায় চার শ্রেষ্ঠ অদম্য নারীকে নগদ চেক ও সন্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার সভাকক্ষে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার অদম্য চার নারী হলেন রোকেয়া আক্তার,তিপ্তি রানী পাল,ইলোরা বেগম নাজমুন নাহার,অনুষ্ঠানের সাহসী নারীরা তাদের জীবনের বাস্তব গল্প তুলে ধরেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার খানম বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন উদ্যোক্তা স্কুল শিক্ষক উপজেলা কর্তব্যরত পিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।