উপজেলা প্রতিনিধি, চাটখিল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলা ৪ নং বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নূরনবী চৌধুরীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির, বদলকোট ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোরশেদ আলম শিবির, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল আলম, মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়।