সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
মহান বিজয় দিবস উপলক্ষে জেলার মানবিক সংগঠন সেবার আলো ফাউন্ডেশন–এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কবিরহাট উপজেলা ভূঞাঁরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে ব্লাড টেস্ট সেবা গ্রহণ করেন। পাশাপাশি শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেবার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো শাহেদ বলেন মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। সংগঠনের পরিচালক কমিটি জানায় ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার ব্যবসায়ী, শিক্ষার্থী, এলাকাবাসী, স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করেন। অন্য দিকে সাধারণ জনগণ সেবার আলো ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।