তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
রবিবার (১৪ ডিসেম্বর) জেলা আইনজীবী সমিতির হলরুমে এক আলোচনা সভায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর জেলার ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। নবগঠিত কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকদের অধিকার আদায় এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশের অন্যায়, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে গিয়ে নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। সেই নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে কাজ করতেই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত। তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি ও ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি মামলা-মোকদ্দমার শিকার হন, তাহলে তিনি একজন আইনজীবী হিসেবে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা প্রদান করবেন।
২০২৬–২০২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সহ-সভাপতি জহুরুল হক জহির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, সহ-সাধারণ সম্পাদক রোমানা ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম নুরী, অর্থ সম্পাদক আবদুছ ছোবহান রনি, দপ্তর সম্পাদক মহি উদ্দিন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ কামাল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুর আলম বিপ্লব, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নুশরাত রুমু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল বাসেদ, সমাজকল্যাণ সম্পাদক আনদুর রহমান শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাহমুদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইয়াছিন রুবেল, সদস্য শাহজাহান কচি, ডা. আমিন উল্লাহ ও ইকবাল হোসেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।