মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগের দুই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ব্যবাসায়ী নুর মোহাম্মদ ও ওমর ফারুক চৌধুরী সি আই পি মনোনীত হয়েছেন। তারা দুইজন বুধবার (১৭ডিস্বের) উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে সম্মাননা ট্রফি গ্রহণ করেন। নুর মোহাম্মদ সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির ৪নং ওয়ার্ড মগুয়া গ্রামের সন্তান ও ওমান প্রবাসী ব্যবসায়ী সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক। নুর মোহাম্মদ দ্বিতয়ী বারের মতো সিআইপি মনোনীত হয়েছেন।
অপরদিকে সেনবাগের কাদরা ইউপির ডালুয়া গ্রামের মোনহর আলী চৌধুরী বাড়ির আবুল কামেশ চৌধুরী ছেলে কাতার প্রব্সাী ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী এ বছর সিআইপি মনোনীত হয়েছেন। ওমর ফারুক চৌধরী আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দুইজন সিআইপি মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠন তাদেরকে অভিনন্দন জানিয়েছে।