উপজেলা প্রতিনিধি, কবিরহাট : জুলাই আন্দোলনের প্রথম শারীর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবিরহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
১৯ ডিসেম্বর (শুক্রবার) আসর নামাজের পর কবিরহাট জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন করে।
এসময় শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার,অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার, দাবিতে ব্যানার নিয়ে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা আমি কে তুমি কে,হাদি হাদি,আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই,ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এবং আমরা সবাই হাদি হব,যুগে যুগে লড়ে যাব এমন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী আবু নাছের, কবিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম,কবিরহাট পৌরসভার আমির ফজলুল্লাহ,ছাত্র প্রতিনিধি জীবন উদ্দিন,সহ আরো অনেকে।
এসময়ে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবির, জীবন, মাসুদ, সোহেল, সুমন, ইব্রাহিম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।