হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের আয়োজনে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সুবর্ণচর উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সুবর্ণচর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সেক্রেটারি সার্জেন্ট (অব.) ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মোহাম্মদ শাফায়াত আহমেদ সুমন। তিনি অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব আব্দুল মাবুদ, পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবুল মোবারক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অংশগ্রহণকারীরা তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং ভবিষ্যতে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।