নুশরাত রুমু, মাইজদী : প্রান্তিক পর্যায়ে যৌন সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষায় ধর্ষণ আইন সংস্কার জোট এর ভূমিকা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বার এসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ( ব্লাস্ট) জেলা ইউনিট এর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্লাস্ট নোয়াখালী ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট লিয়াকত আলী খানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন ঢাকা থেকে আগত ব্লাস্ট এর প্রোগ্রাম স্পেশালিস্ট ফারজানা ফাতেমা,ও সংস্কার জোট এর কার্যক্রম অবহিত করেন অ্যাডভোকেট আয়েশা আক্তার।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অনন্যা বহুমুখী সংস্থার পরিচালক হাছিনা চৌধুরী, প্রান এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ,মানবাধিকার কর্মী সামসুন নাহার, প্রাপ্তির নির্বাহী পরিচালক আরমান আক্তার মুনা, নিজেরা করি এর প্রধান নির্বাহী পরিতোষ দেবনাথ, ব্র্যাক এর প্রতিনিধি আতিয়ার রহমান প্রমূখ।
বক্তাগণ নোয়াখালীতে যৌন সহিংসতায় আক্রান্তদের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা, আইনের সংস্কারের নানা সমস্যার দিক তুলে ধরেন এবং বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচীর প্রস্তাব দেন।