উপজেলা প্রতিনিধি, হাতিয়া : মহান বিজয় দিবস উপলক্ষে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আবদুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা রকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
টুর্নামেন্টে সুখচর ইউনিয়নের রাকিব স্পোর্টস ক্লাব ও বন্ধু মহল একাদশ অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে রাকিব স্পোর্টস ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ও স্থানীয় ছাত্রশিবির নেতৃবৃন্দ।