প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
খালেদা জিয়ার প্রয়াণে ড্যাব নোয়াখালী শাখার শোকাবার্তা

নুশরাত রুমু , মাইজদী :
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নোয়াখালী শাখা এক শোক প্রকাশ করে এক শোকবার্তা দেন। শোকবার্তায় প্রফেসর ডাক্তার মো.সাইফুল ইসলাম লেখেন - দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নোয়াখালী শাখা গভীরভাবে শোকাহত।
বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের মূর্ত প্রতীক। বাংলাদেশের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সফল রাস্ট্রনায়ক হিসাবে তিনি যেমন তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশসেবা করেছেন, তেমনি দেশ ও জনগণের অধিকার আদায়ে আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর এই প্রয়াণে জাতি অভিভাবক হারাল।
আমরা হারালাম শেষ আশ্রয়স্থলকে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজন ও অগণিত নেতা কর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সবাইকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করুন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা