উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ৯নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন মসজিদে এ জানাযা অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এবং নতুন বাজার ইউনিট ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় দল-মত নির্বিশেষে এলাকার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. গোলাম সারোয়ার, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য ও নতুন বাজার ইউনিট ক্লাবের সভাপতি ফেরদৌস মাঝি, ইউনিয়ন যুবদলের চর জুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ২য় ইউনিটের সহ-সভাপতি মো. আজাদ উদ্দিন, ৯নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ২য় ইউনিটের সভাপতি হক সাহেব মাঝি, নতুন বাজার ইউনিট ক্লাবের উপদেষ্টা নুরু মাঝি, ওয়ার্ড যুবদলের ২য় ইউনিটের সভাপতি ইউসুফ, নতুন বাজার ইউনিট ক্লাবের উপদেষ্টা সায়েদুল হক প্রমুখ। জানাজা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো. জিল্লুর রহমান।