হারুনুর রশিদ, রিপোর্টার :
সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ার নবীনগরে পয়লা জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ইউনিয়নটির তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর নবীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদউল্লাহ মাঝি,মাওলানা নজির আহাম্মদ, যুবদল কর্মী আব্দুর রহিম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।