উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে প্রায় প্রতিদিন দিনেরাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াছেন উপজেলা নির্বাহ অফিসার(ইউএনও) আকিব ওসমান ও এ্যাসিল্যান্ড ছেনমং রাখাইন। গত কয়েক দিন ধরে তাঁরা দিনে রাতে উপজেলার চরবাটা, পূর্ব চরবাটা, চর আমান উল্যা ও চর জুবিলী ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে এবং এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের আরো অনেকে উপস্থিত ছিলেন। দিনেরাতে এভাবে শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় শীতার্তরা ।
ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
উপজেলার সচেতন মহলের অনেকে জানান, গত কয়েক বছর ধরে সাবেক ইউএনওগণ যেভাবে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন, বর্তমান ইউএনও এবং এ্যসিল্যান্ডও একই ভাবে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এটা প্রশংসা দাবিদার।
সুবর্ণচর উপজেলা নির্বাহ অফিসার (ইউএনও) আকিব ওসমান জানান, যখন খবর পাই উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে তখন দেরি না করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার দায়ীত্ব। আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে চাই এবং প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এ ব্যাপারে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সবাই সহযোগিতা করবেন।