উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ থানা পুলিশের অস্ত্র-মাদক উদ্ধার অভিযানে চৌমুহনী পৌরসভার চৌমুহনী পূর্ব বাজারে অবস্থিত হোটেল রিয়াদের ৩০২ নাম্বার কক্ষ থেকে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০ঃ৪৫ মিনিটে জাপানি পিস্তল ও 7.5 mm এর দুই রাউন্ড বুলেটসহ মোঃ বাসু (৪০) ও জাহিদ হাসান রাসেল(৪০) নামক দুই অপরাধীকে গ্রেফতার করা হয়। আসামী বাসুর ঠিকানা বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড এবং আসামী রাসেলের ঠিকানা চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ড।
আসামিদের একজন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত।