মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক( আসনের ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা ও তিনজনের বাতিল করা হয়েছে। জেলা রির্টানিং অফিসার শনিবার যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
এরা হচ্ছে: জয়নুল আবদিন ফারুক (বিএনপি), কাজী মফিজুর রহমান (স্বতন্ত্র),সাইয়েদ আহমেদ (জামায়াত), সুলতান মোহাম্মদ জাকারিয়া (এনসিপি), মাওলানা খলিলুর রহমান (ইসলামি আন্দোলন), শাহাদাত হোসেন জুয়েল (লাঙ্গল)মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী খেলাফত মজলিস(দেওয়াল ঘড়ি) এছাড়া মনোনয়ন বাতিল করা তিনজন। এরা হচ্ছে : আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) সৈয়দ ফারুক ( স্বতন্ত্র) ও মোশাররফ হোসেন মন্টু (জাসদ রব)।