দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজারে বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার এতিমখানা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতিমখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডাঃ ইউসুফের সভাপতিত্বে সভায় উপস্থিত প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিট অফিসার এসআই বিপ্লব বডুয়া, এএসআই শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফ ও ব্যবসায়ী কমিটির সেক্রেটারি বিএনপি নেতা মফিজুর রহমান প্রমুখ।
ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা অপরাধী ধরার বড় ফাঁদ এবং যেকোনো ঘটনার রহস্য উন্মোচনের সহায়ক হিসেবে কাজ করে। তিনি আরো বলেন, যেকোনো অপরাধী আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে তাদের বিষয়ে কোন আপোষ হবে না থানা পুলিশ।