উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
চৌমুহনী হোয়াইট হাউজে ৭ জানুয়ারী বুধবার সকালে এম এ হাসেম স্মৃতি সংসদ’র আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় পরিচ্ছন্ন শিল্পপতি, বেগমগঞ্জ কৃতি সন্তান, বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম এ হাসেম-এর পরিবারবর্গের পক্ষ থেকে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ কালে বক্তব্য রাখেন, এম এ হাসেম স্মৃতি সংসদ’র আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল্ বাকী।
শাহ্ আব্দুল্লাহ আল্ বাকী বলেন, এম. এ হাশেম সাহেব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না উনাকে দেশ ও সমাজ উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার আহ্বানে তিনি বেগমগঞ্জে এমপি মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। সেই থেকে এ পরিবারটি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। আপনারা সকলে দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এ ছাড়াও বেগমগঞ্জের সাবেক এমপি ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম এ হাসেম-এর পরিবারবর্গের পক্ষ থেকে যে কোন দুর্যোগ মুহুর্তে বেগমগঞ্জবাসীকে সহযোগিতা করে থাকেন। প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। আপনারা সকলে উনার জন্য ও উনার পরিবারবর্গের জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের জিএম বিশিষ্ট সমাজ সেবক শামীম উদ্দিন, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুর রহমান শাহীন, সাবেক চেয়ারম্যান আঃ রহিম, জেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক তুহিন, মামুন, চৌমুহনী পৌর কৃষকদল সদস্য সচিব আঃ রহিম, উপজেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক মিরাজ চৌধুরী, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কৃষকদলের নেতা আজাদ সহ বেগমগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।