হারুনুর রশিদ, রিপোর্টার :
সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২৩ নং মৌজার মাস্টার আবু জাকেরের সম্পত্তি ভূমিদস্যুর দখলে। এ সংক্রান্ত মাস্টার আবু জাকেরের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় ডিপি ৪৩০ ও ১২৪৮ নং খতিয়ানের মাস্টার জাকের সম্পত্তির মালিক ও দখলদার।
বিগত ২০১৪ সালে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ছত্রছায়ায় এবং নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর দোহাই দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী ভূমি দস্যু,জবরদখলকারী আব্দুল করিম রিপন, আব্দুল গেফরান প্রচারক,মাসুম বিল্লাহ ও আব্দুর রহিম গংরা মাস্টার আবু জাকেরের মালিকীয় ভোগ দখলকৃত সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করে দেয়। এর প্রেক্ষিতে মাস্টার জাকের বাদী হয়ে ১৪ নভেম্বর ২০২৩ তারিখে ২৩ জনকে বিবাদী করে জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।এ সম্পর্কে আরো জানা যায় যে,মাস্টার আবু জাকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী ছিলেন যার সুবাদে ফ্যাসিবাদী আওয়ামী ভূমি দস্যুরা তার মালিকীয় সম্পত্তি জোনাল রেকর্ডসহ ভোগ দখল করে নেয়।