উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
নারীদের ইসলামী শিক্ষায় দক্ষ করে আধুনিক, নৈতিক ও আদর্শ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে কোম্পানীগঞ্জের হাজারীহাট মহিলা মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার হাজারীহাট বাজার সংলগ্নে অবস্থিত মাদ্রাসার হল রুমে নতুন শিক্ষার্থীদের জন্য সবক প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম আল-হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আবু সাঈদ।
নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হাজারীহাট মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. আ. ফ. ম. আবদুল হকের সভাপতিত্বে এবং মোহাম্মদীয়া ইসলামীয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা ক্বারী নুরুল হুদা হাসানীর সঞ্চালনায়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির ও এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, হাজারীহাট আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাজান, চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,
চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন মাসুম ও ওমর ফারুক, এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার ওমর ফারুক, চরপার্বতী ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আবদুল্লাহ, হাজারীহাট মহিলা মাদ্রাসার সেক্রেটারি মাওলানা মো. ইদ্রিস, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক,কহিনুর হুদা নুরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরে রাজী,হাজারীহাট আলিম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিব উল্যাহ,বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খলিল খোকন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, নারীদের ধর্মীয় ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে নৈতিকতা ও জ্ঞানসমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেন।