উপজেলা প্রতিনিধি, সদর :
তারেক জিয়া সাইবার ফোর্সের জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন নূর ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুবুর রহমান রুবেল। সোমবার (১২ জানুয়ারি) তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা খানম ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাগর স্বাক্ষরিত ১৪৮ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন নাসির হোসেন। সিনিয়র যুগ্ন-আহবায়ক পদে দায়িত্বপ্রাপ্ত হন আমজাদ হোসেন নিলয়। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন শিব্বির মাহমুদ শিবলু। এছাড়াও ১৪৮ সদস্য বিশিষ্ট কমিটিতে নোয়াখালীর ৯টি উপজেলা থেকে বাছাইকৃত বিচক্ষণ তরুণ নেতৃত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটি গঠনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।