উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি সোমবার রাত সাড়ে বারোটায় জেলা গোয়েন্দা শাখার একটি ফোর্স বেগমগঞ্জ এলাকার ৫ নং ছয়ানি ইউনিয়নের ছয়ানি পূর্ব বাজারের পাশে জোড়া ব্রিজের উত্তরে খালি জায়গায় ঝোপের ভিতরে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থা থেকে একটি রিভলভার উদ্ধার করে।