উপজেলা প্রতিনিধি, সদর :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে নোয়াখালী জেলা ও সদর উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং এতে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট হোসনে মোবারক।
সোমবার (১২ জানুয়ারি) নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন মো. জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর নোয়াখালী জেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ রোভার (একক) নির্বাচিত হয় নোয়াখালী সরকারি কলেজের হোসনে মোবারক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয় নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জিয়াউল হায়দার এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয় নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।