উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিল থানা পুলিশের একটি ফোর্স বিশেষ অভিযানের মাধ্যমে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মামলা নং-১০, তাং-১৫/৬/২০১১ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৭ এর ৭, জিআর-৮৩/২০১১ এর ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ২০হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত পরোয়ানা ভুক্ত আসামি আইয়ুব আলী, পিতা- আনোয়ারুল হক, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীকে চাটখিল থানাধীন ৮ নং নোয়াখলা ইউনিয়নের নোয়াখোলা গ্রাম থেকে গ্রেপ্তার করে।