উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় সমাজ কল্যান ক্লাবের উদৌগে সোমবার বিকালে ক্লাব কার্যালয়ে দুস্থ শিতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকাস্হ ইসলামিয়া হাসপাতাল এর চেয়ারম্যান ও হালিমা দিঘির পাড় সমাজকল্যান ক্লাবের উপদেষ্টা আবুল হাসনাত মোঃ মোরতোজা।
ক্লাবের উপদেষ্টা মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ক্লাবের কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বপন, আলম হোসেন, ফিরোজ খান, মনির হোসেন, হুমায়ুন কবির, ওমর ফারুক, রহমত উল্লাহ,জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দুস্হ শিতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।