উপজেলা প্রতিনিদি, কোম্পানীগঞ্জ :
নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদসহ দুই প্রার্থী।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
প্রার্থিতা প্রত্যাহারকারী দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীমউদ্দিন মওদুদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আলী আহমদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৭৮০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৭২ জন।
সবশেষ তথ্য অনুযায়ী, এই আসনে বর্তমানে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।