স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জে কাজী বেলাল স্কুল এন্ড কলেজ এর পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চর ফকিরা ইউনিয়নে কাজী বেলাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারুল আজিম সবুজের সভাপতিত্বে ও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী বেলাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠিতা কাজী এম এ করীম বেলাল,কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আবুল খায়ের, শহীদ মুক্তিযোদ্ধা এ. এস. আই উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম রাব্বানী বিপ্লব, আহছান উল্যাহ মানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ।
শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলের অভিবাবক ও এলাকাবাসীর সহযোগিতায় চান,জাতে ভবিষ্যতে এই প্রতিষ্ঠান দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পরিণত করতে পারে।
অনুষ্ঠান শেষে ক্রিড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে স্টলে থাকা শিক্ষার্থীরা বলে আমার সবাই মিলে আনন্দ করে এই নানা ধরনের পিঠা বানিয়েছি,আমাদের অনেক ভালো লেগেছে তাই আমার এত সুন্দর আয়োজন করায় শিক্ষকদের ধন্যবাদ জানায়। অন্য দিকে ভালো শিক্ষার্থীদের ভালো ফলাফল দেখে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলের ভূষি প্রশংসা করেন।