উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনে দুটি প্যানেল তাদের পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
নীল প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এম. এম. জাকারিয়া এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তুহিন চৌধুরী।
এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মালেক, অ্যাডভোকেট মোহা. মিরাজ উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট মোহা. সাইফুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মোহা. গোলাম হোসেন সুমন, অ্যাডভোকেট মোহা. হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিজানুল ইসলাম মিজান ও অ্যাডভোকেট রাইস উদ্দিন মারুফ।
সাধারণ আইনজীবী সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল গাফফার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন (মাসুদ)।
এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন অ্যাডভোকেট শহীদ হোসাইন, অ্যাডভোকেট মো. আব্দুল ইসলাম মান্নান, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন বাবুল, অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট জাহেদ হোসাইন সিদ্দার, অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ জুয়েল, অ্যাডভোকেট মোহাম্মদ শিরাজুল ইসলাম দিপু, অ্যাডভোকেট নুর হোসেন সম্রাট, অ্যাডভোকেট আদিল আমিন, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, অ্যাডভোকেট মো. শহীদুর রহমান অনিক, অ্যাডভোকেট মনির হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর মিয়া অপু।
নির্বাচন উপলক্ষে আদালতপাড়ায় উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে। ভোট গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।