উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাওলানা ফজল উদ্দিন ফাউন্ডেশন জামে মসজিদ-এ পবিত্র রমজান মাসের শেষ দশকের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক এ.এস.এম মাইন উদ্দিন পিন্টুর সৌজন্যে বৃহস্পতিবার এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে পবিত্র রমজানের তাৎপর্য, বিশেষ করে শেষ দশকের ফজিলত, ইবাদতের গুরুত্ব এবং লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাইখ আহমদ আলী সিদ্দিকী আল-মাদানী।
মাওলানা ফজল উদ্দিন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল মালেক খান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শহীদ উল্যাহ মোর্শেদ। এতে আরও বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রায় দুই শতাধিক পুরুষের পাশাপাশি পর্দা মেনে প্রায় ১শ জন নারী অংশগ্রহণ করেন এবং ইফতার মাহফিলে শরিক হন।