সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে দোকানের কর্মচারীর ছুরিকাঘাতে এক যুবকের আহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল আনুমানিক পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে, স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান জুমার নামাজের সময় মসজিদে তর্কাতর্কি হয় এ ঘটনা কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে করে।
আহত হলেন কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড ডাক্তার বাড়ির মাইন উদ্দিনের ছেলে মাহির উদ্দিন (২১)
খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মুন্না(২১) নামের ১জনকে আটক করে।
ছুরিকাঘাতের পর মাহির কে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়, সেখানে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মুন্না কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পরে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এঘটনায় মাহিরের পরিবারে নেমে আসে এক দুঃখের ছায়া, কয়েকদিন পর ইদ সেই ঈদের সাদ গ্রহণ করার আগেই পরিবারের এই দুঃখের ছায়া।
অন্য দিকে কবিরহাট থানার তদন্ত ওসি মঞ্জুর আহমেদ বলেন স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে, তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে,এই বিষয়ে মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।