মো. জাহাঙ্গীর আলম, সেনবাগ :
সেনবাগ পৌর শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সেনবাগ পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, খাদ্যে ভেজাল, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল ব্যবহার এবং সড়কে বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলায় মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।