প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
একলাশপুর থেকে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাইজদী সদর :
জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ ২৮ মার্চ শনিবার দুপুর ১:৪৫ মিনিটে বেগমগঞ্জ থানাধীন একলাশপুর ইউনিয়ন থেকে একটি অভিযানের মাধ্যমে ৩৯ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করে।
জেলার বেগমগঞ্জ থানাধীন ৭ নং একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একলাশপুর সাকিনস্থ মা মনি নিবাসের দুই তলার ৬ নং ফ্ল্যাটের মাহফুজুর রহমানের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ মাহফুজুর রহমান সাকিব(৩০), সাং-একলাশপুর(পাটোয়ারী বাড়ি), মা মনি নিবাস, ৫ নং ওয়ার্ড, ৭ নং একলাশপুর ইউপি,হৃদয় সাহা(৩২), ৭ নং ওয়ার্ড চৌমুহনী পৌরসভা এবং শিপন চন্দ্র ঘোষ (৩২), সাং আলিপুর,কুরিপাড়া, নিকুঞ্জ ঘোষের বাড়ি, ৩ নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা-কে আটক করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)-র একটি ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
আটককৃত আসামিরা সকলেই জেলার বেগমগঞ্জ থানার বাসিন্দা এবং আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু প্রক্রিয়াধীন বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা