উপজেলা প্রতিনিধি, সদর :
শুক্রবার (৩ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী শিল্পী সমিতির ঈদ পুনর্মিলনী ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ সবুজ। জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। মো.লিয়াকত আলী খান নুরুল আমিন খান, সাবের আহমদসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও জেলার বিভিন্ন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। সমিতির পক্ষ থেকে আগত সম্মানিত উপদেষ্টা ও অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। শিল্পী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শিমুল দাস, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রায়হান, সহ-সভাপতি আবদুল আওয়াল চৌধুরী তারেক, সহ-সভাপতি দোলন দাস, সহ-সাধারণ সম্পাদক রবিউল আলম রাকিব ও প্রীতম দাসসহ কমিটির সদস্যরা।
তাদের সার্বিক তত্ত্বাবধান ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
ঈদের শুভেচ্ছা বিনিময়, শিল্পীদের মিলনমেলা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং সাংস্কৃতিক আবহে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ এ ধরনের আয়োজন নোয়াখালীর শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির নেতৃবৃন্দ জানান, শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত