উপজেলা প্রতিনিধি, সদর :
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. সানা উল্লাহকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে কলেজ শিক্ষক পরিষদ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েলসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন অবসরজনিত বিদায় উপলক্ষে তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন করেন। পরদিন ১৪ এপ্রিল থেকে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. সানা উল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।